গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের কাছে মৌখিক অভিযোগ করেছেন মেয়েটির বাবা।

মেয়েটির বাবা বলেন, তাঁর মেয়ে মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। গতকাল সন্ধ্যার পর মেয়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসার পর তাকে শারীরিকভাবে খুবই অসুস্থ মনে হচ্ছিল। মেয়েকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ও নার্স শারীরিক অবস্থা দেখে মেয়ে ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছেন। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তির বিচার চান।

source: https://www.prothomalo.com/bangladesh/district/i3m7o4vj1l