গাইবান্ধায় পঞ্চম শ্রেণীর কন্যাশিশুকে জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়াকে কেন্দ্র করে আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বাল্যবিয়ে ও আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণসহ জড়িতদের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিতকরণের দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১১ জুলাই) সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।