টেকনাফে শিক্ষকের হাতে ছাত্রী ধর্ষিত

টেকনাফে শিক্ষকের হাতে ৯ বছরের ছাত্রী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক নুরুল হককে রাত ৯টার দিকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় আলহেরা নুরানি মাদ্রাসার শিক্ষক। 

ভিকটিম শিশুটির বরাত দিয়ে পিতা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মৌলভী নুরুল হক একটি শ্রেণি কক্ষে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি বাড়িতে গিয়ে বর্ণনা দেয়।  পরে প্রচুর রক্তকরণ হলে মেয়েকে মূমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

source: https://www.cvoice24.com/coxs-bazar/news/34308