নবম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, কনের বাবা ও বরকে জরিমানা

রংপুরের তারাগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন করায় কনের বাবা ও বরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল রানা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বৈদ্যনাথপুর পোস্ট অফিসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

source: https://www.dhakapost.com/country/263312