বাংলাদেশে ৩৩ শতাংশের বেশি কিশোর-কিশোরী বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সঠিক শিক্ষা পায় না। এমনকি বাল্যবিয়ের কারণে দেশের ১১ দশমিক ৩ শতাংশেরও অধিক অল্পবয়স্ক মেয়ে বয়ঃসন্ধিকালে গর্ভধারণ করে এবং তাদের মধ্যে ১৬ থেকে ১৮ শতাংশ কিশোরী নানাবিধ মানসিক সমস্যায় ভোগে।
রোববার (১৪ জানুয়ারি) সিমেড হেলথ আয়োজিত "স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট হেলথ কেয়ার: সুস্বাস্থ্য, এআই ভ্যালিডেশন" শীর্ষক এক কর্মশালায় মূল প্রবন্ধে এসব তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিয়ে সামাজিক কলঙ্ক, সাংস্কৃতিক নিষেধাজ্ঞা এবং লিঙ্গ বৈষম্যের অন্তর্নিহিত কারণ। বাল্যবিবাহ, কম গর্ভনিরোধকের স্বল্প ব্যবহার, বয়ঃসন্ধিকালীন উচ্চ প্রজনন হার এবং দুর্বল যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে অবদান রাখে।