বাল্যবিবাহ মানবাধিকার লঙ্ঘন : ড. কামাল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, প্রত্যেক শিশুই অনেক স্বপ্ন নিয়ে বড় হয়৷ আমাদের দেশে বাল্যবিবাহের মাধ্যমে কন্যা শিশুর স্বপ্নগুলো ভেঙে দেওয়া হয়। এই স্বপ্ন ভেঙে দেওয়ার অধিকার কারও নেই। বাল্যবিবাহ মানবাধিকার লঙ্ঘন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের রামু উপজেলার ৪টি গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সচিব সেবাষ্টিন রেমা, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক ও উপ-পরিচালক এম. রবিউল ইসলাম।

source: https://www.dhakapost.com/national/263967