মাদ্রাসায় ৯ বছরের ছাত্রকে অমানুষিক নির্যাতন, শিক্ষক গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে একটি হাফেজিয়া মাদ্রাসায় দুষ্টুমির শাস্তি হিসেবে হাসিব নামে ৯ বছরের এক শিশু ছাত্রকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান (৩২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।

গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বাদ এশা মহানগরের সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের হিরাঝিল আবাসিক এলাকার ২নং রোডের ২নং বাড়ীতে অবস্থিত আন-নাজাহ মাদরাসায় এ ঘটনাটি ঘটেছে। নির্যাতিত শিশুটি ওই ৮নং গলির ইউনুছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া কামাল হোসেনের ছেলে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুর রহমান হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার হাতুন্ডা এলাকার মিম্বর আলীর ছেলে।

source: https://www.pressnarayanganj24.net/city-outside/siddhirganj/8992