| ব্রেকিং নিউজ: | | |
কোটালীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষনের অভিযোগ,থানায় মামলা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ২:৪৮ পিএম (ভিজিটর : ২৪)




গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ইসলাম ধর্মের শিক্ষক আবু হানিফ মোল্লার বিরুদ্ধে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত সোমবার (২১ জুলাই) কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, ওই মাদ্রাসা ছাত্রী শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তো।প্রতিদিনের মতো গত সোমবার ভোরে ওই ছাত্রী প্রাইভেট পড়তে আসলে স্থানীয় একটি প্রাইমারি স্কুলে নিয়ে তাকে ধর্ষন করে। এ ঘটনা ওই ছাত্রী তার পরিবারকে জানালে ওই দিনই তার পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আবু হানিফ মোল্লা উপজেলার উত্তরপাড়া গ্রামের হামেদ মোল্লার ছেলে।
ওই ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় অস্টম শ্রেণিতে পড়ে। সে প্রতিদিন সকাল ৮টায় শিক্ষক আবু হানিফ মোল্লার কাছে প্রাইভেট পড়তে যেত।ওই দিন আবু হানিফ আমার মেয়েকে সকাল ৭ টায় প্রাইভেট পড়তে যেতে বলে।ও সকাল ৭ টায় প্রাইভেট পড়তে গেলে ওকে একা পেয়ে লম্পট আবু হানিফ আমার মেয়েকে ধর্ষন করে।এ ঘটনা আমি জানার পর থানায় মামলা করি।
তিনি আরো বলেন,মামলা দায়ের করার পর আবু হানিফ মোল্লা বিভিন্ন লোক দিয়ে আমাকে হুমকি দিচ্ছে।