শিশু নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে আনার দাবি

শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধে কওমি মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধে করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এই দাবি জানানো হয়। ওয়েবিনারে বক্তরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে কওমি মাদ্রাসায় নজরদারি না থাকার কারণে সেখানে একদিকে যেমন ছাত্রছাত্রীদের ওপর যৌন নির্যাতনসহ অন্য নির্যাতন বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে অনিয়ন্ত্রিতভাবে প্রতিষ্ঠিত এইসব প্রতিষ্ঠানে কী পড়ানো হচ্ছে, জাতীয় সংগীত বাজানো হচ্ছে কিনা, সরকারি দিবসগুলো পালিত হচ্ছে কিনা এবং সর্বোপরি এখানে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে, এসব নিয়েও জাতীয় পর্যায়ে তেমন কোনও আলোচনা নেই। https://thedailycampus.com/madrasha/66525