২ শিশু নির্যাতনের অভিযোগে ৩ কনস্টেবল প্রত্যাহার

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজারের 'ডিআইজি বাংলো'তে ২ শিশু নির্যাতনের অভিযোগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৩ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

তারা হলেন-পুলিশ কনস্টেবল মো. মেহেদী, মো. মাজহার ও মো. আহসান। তারা ডিআইজির বাসভবনে টহলের দায়িত্বে ছিলেন।

আজ রোববার তাদের প্রত্যাহার করা হয় বলে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদাত হোসেন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গত শুক্রবার ওই ২ শিশুকে নির্যাতন করা হয়। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, প্রায় ১৩ বছর বয়সী দুই শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতন করা হচ্ছে এবং এক পর্যায়ে পুলিশ তাদের মাথার চুল কেটে দেয়। 

source: https://bangla.thedailystar.net/news/bangladesh/crime-justice/news-384826