৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় তরুণ গ্রেপ্তার

নাটোরের নলডাঙ্গায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় তুহিন আলী (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তুহিন আলী নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের দক্ষিণে পার্ক এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আজ দুপুরে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় তুহিন শিশুটিকে খাবার দেওয়ার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

source: https://bangla.thedailystar.net/news/bangladesh/crime-justice/news-441851