কক্সবাজারের উখিয়ায় আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় দিলদার মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এবং শিশুর বাবা জানান, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় দিলদার মিয়া মেয়েটিকে চকলেট খাওয়ানোর কথা বলে বাসার পাশের আরেকটি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে শিশুর মা সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। দিলদার মিয়া এ সময় পালিয়ে যান।