Madrasa teacher arrested for rape of student

চট্টগ্রামের চন্দনাইশে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. ফয়সাল (২৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ফয়সাল বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার শফিউল আলমের ছেলে। তিনি চন্দনাইশ থানার ধোপাছড়ি তৈয়বিয়া ছাবেরিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষক।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, মাদ্রাসার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে হাফেজ মো. ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। গত ২১ সেপ্টেম্বর রাতে   মোবাইলের মাধ্যমে মাদ্রাসার ভেতর তার শয়নকক্ষে ডেকে নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এরপর ৬ অক্টোবর রাতে ছাত্রীকে আবারও মাদ্রাসায় ডেকে নিয়ে যান। কথা বর্তার একপর্যায়ে আবার কুপ্রস্তাব দেয় ফয়সাল। এ সময় ওই মেয়ে চিৎকার করলে ফয়সাল পালিয়ে যান।

source: https://www.dhakapost.com/national/146213