2 uncles jailed for marrying niece

নড়াইলের কালিয়ায় জন্ম নিবন্ধনের জালসনদ তৈরি করে দশম শ্রেণির ছাত্রীকে (১৫) বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় দুই চাচাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ আগস্ট) বিকেলে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ রায় দীপন এ আদেশ দেন। অভিযানে কালিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

সাজাপ্রাপ্ত দুই চাচা হলেন- ওই গ্রামের  মিজানুর শেখ (৪২) ও হাফিজুর শেখ (৩৭)।   

source: https://www.dhakapost.com/country/217225