নারী–শিশু পাচারের অন্যতম কারণ বাল্যবিবাহ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারী–শিশু পাচারের অন্যতম কারণ বাল্যবিবাহ। যার যার অবস্থান থেকে এগুলো রুখে দাঁড়ানো আবশ্যক। বুধবার রাজধানীর একটি হোটেলে ‘উইমেন’স এম্পাওয়ারমেন্ট: উইমেন’স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ প্রকল্পের সাফল্যের গল্প’ শীর্ষক সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের ফলাফল তুলে ধরা হয় এই সম্মেলনে। এ সময় উপস্থিত তৃণমূল পর্যায়ের নারী, কিশোরী–তরুণী, তৃতীয় লিঙ্গ ও ট্রান্সজেন্ডার ব্যক্তিরা তাঁদের জীবনের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন এবং জীবনের প্রতিকূলতা, আকাঙ্ক্ষা ও অর্জনের গল্প শোনান। 

source: https://samakal.com/bangladesh/article/259800/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E2%80%93%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9