মাদরাসা শিক্ষকের ধর্ষণ চেষ্টা, হাসপাতালে ছাত্রী

কুমিল্লা লাকসামে মাদ্রাসার এক শিক্ষকের হাতে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আজগরা ইউনিয়নের আমদুয়ার গ্রাম। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে শনিবার সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলা আজগরা ইউনিয়নের আমদুয়ার বালিয়াপুর নুরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম রাশেদ (২১)। ওই ছাত্রীর মা জানায়, সকালবেলা হাফেজ রাশেদ আমার মেয়েকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলে। এরপর আমার ছোট ছেলেসহ আমার মেয়ে মাদ্রাসায় যায়। মাদ্রাসার শিক্ষক হাফেজ রাশেদের রুমে যাওয়ার পর দরজা বন্ধ করে দেয়। এরপর ধস্তাধস্তির আওয়াজ শুনে আমার ছোট ছেলে দৌড়ে এসে আমাকে জানায়। আমি মাদ্রাসায় তাড়াতাড়ি যাই। দরজা জোর করে ধাক্কা দিলে দরজা খুলে দেয়। আমার মেয়ে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। এ সুযোগে হাফেজ মুজাহিদুল ইসলাম রাশেদ পালিয়ে যায়। মেয়েকে লাকসাম সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

source: https://www.dainikshiksha.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80/209255/