Groom Ghatak and bride's grandmother sentenced to 6 months imprisonment

যশোরের অভয়নগরে বাল্যবিয়ের দায়ে বর, ঘটক ও কনের নানিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল উপজেলার গুয়াখোলা গ্রামে প্রফেসরপাড়া ওয়াপদা মোড় এলাকায় কনের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বর একই উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে হৃদয় শেখ (২৪), ঘটক একই গ্রামের মৃত নূর মোহাম্মদের মেয়ে সেলিনা বেগম (৪৫) ও কনের নানি উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত গণি শেখের মেয়ে রোজিনা বেগম (৪৫)।

source: https://www.dhakapost.com/country/223013