Number of baby brides in Bangladesh is amazing: UNICEF

বাল্যবিয়ে নির্মূলের ক্ষেত্রে ধীর গতি সবচেয়ে বেশি সাব-সাহারান আফ্রিকায়। ওই অঞ্চলে শিশুবিয়ের অবসানে ২০০ বছরেরও বেশি সময় লাগবে। অগ্রগতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এখনও প্রতি চারজন তরুণীর মধ্যে একজনের বিয়ে হচ্ছে তার ১৮তম জন্মদিনের আগেই। 

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে ইউনিসেফ।

আজ প্রকাশ করা ইউনিসেফের নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, গত এক দশকে বাল্যবিয়ে ধারাবাহিকভাবে কমার পরও সংঘাত, জলবায়ুজনিত অভিঘাত ও কোভিড-১৯ এর বিরূপ প্রভাবসহ একাধিক সংকট এক্ষেত্রে কষ্টার্জিত অর্জনগুলো নস্যাৎ করে দেওয়ার হুমকি তৈরি করেছে

source: https://www.dhakapost.com/national/190914