Madrasah student raped while buying chocolate, accused arrested

পিরোজপুরের নেছারাবাদে দোকানে চকলেট কিনতে গিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সী মাদরাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার বিকেলে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর খালা। পুলিশ অভিযুক্ত মনির হোসেন ফরাজীকে (৫৫) ওই দিন রাতে গ্রেফতার করে।

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনির হোসেন ফরাজী একই এলাকার মৃত হালিম ফরাজীর ছেলে।

অভিযোগ সূত্রে জানাযায়, শুক্রবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী বাড়ি থেকে টাকা নিয়ে বাড়ির পাশে মনির হোসেন ফরাজীর মুদি দোকানে চকলেট কিনতে যায়। এসময় দোকানের আশপাশে লোকজন না থাকায় দোকানি ভুক্তভোগীকে দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় দোকানি শিশুটিকে ১০০ টাকা তার হাতে দিয়ে পরে আরো টাকা দিবেন বলে বিষয়টি কাউকে না বলার জন্য বলে। এসময় ওই দোকানে গিয়ে অন্য এক শিশু বিষয়টি দেখে চিৎকার দিলে ভুক্তভোগীর খালা এসে দোকানের ভিতর থেকে তাকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত মনির হোসেন পালিয়ে যায়। পরে এ বিষয়ে শনিবার বিকেলে শিশুটির খালা বাদী হয়ে মনির হোসেন ফরাজীকে আসামি করে নেছারাবাদ থানায় ধর্ষণের মামলা করেন।

source: https://www.amaderbarta.net/bn/news/madrasa-student-raped-while-buying-chocolates-accused-arrested-337706