Teacher arrested for ‘rape’ after picking up madrasah student in Sylhet

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা এক ছাত্রীকে (১৭) অপহরণ করে একাধিকবার ‘ধর্ষণের’ অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে ওসমানীনগর উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী।

সেলিম মিয়া (৪২) নামে এই শিক্ষক ওই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি বিবাহিত এবং তার সংসার তিনটি সন্তান রয়েছে।

ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওসি।

তিনি বলেন, “ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রীর বাবা সেলিমকে একমাত্র আসামি করে শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা করেছেন। মামলায় অচেনা এক অটোরিকশা চালককেও আসামি করা হয়েছে।”

source: https://bangla.bdnews24.com/samagrabangladesh/b7bf25105768