কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ এহসান মৃধা গেদু (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে । শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এহসান মৃধা কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে , অভিযুক্ত এহসান মৃধা গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে বুধবার তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে।
source: https://www.dailyjanakantha.com/bangladesh/news/780245