Attempts to rape schoolgirl in Narsingdi, madrasa teacher arrested

নরসিংদীর পলাশ উপজেলার একটি মহিলা মাদরাসার শিক্ষক মো. আব্দুর রহিমকে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৪ জুন) রাতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রহিম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষক। আর ভুক্তভোগী ছাত্রী একই মাদরাসার ছাত্রী।

ভুক্তভোগী মাদরাসা ছাত্রীর মা বলেন, আমার মেয়ে স্থানীয় একটি মাদরাসার ভেতরে থেকে পড়া লেখা করে আসছে। সোমবার (৩ জুন) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাদরাসার ভেতরে মেয়েকে পড়ানোর কথা বলে ডেকে নেন তার শিক্ষক আব্দুর রহিম। পরে তিনি আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে।

source: https://www.banglanews24.com/national/news/bd/1343431.details