Child student rape, madrasa teacher arrested

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণীর ছাত্রী ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামী ও মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার সকালে র‍্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, র‍্যাব-১১ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ থানা এলাকায় থেকে মাদ্রাসা শিক্ষক নাছির পাটোয়ারীকে (৪২) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার মাওলানা নাছির পাটোয়ারী (৪২) দাউদকান্দির মৃত আব্দুস সামাদ পাটোয়ারীর ছেলে।