নোয়াখালী সুবর্ণচর উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় মো. বেলাল উদ্দিন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, ওই শিশু একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে স্কুল ছুটির পর আরও ২ জন শিক্ষার্থীসহ বাড়ি ফিরছিল সে। পথে বেলাল উদ্দিন শিশুটিকে দোকান থেকে আচার কিনে দেন এবং শিশুটির সঙ্গে থাকা ২ শিক্ষার্থীকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর শিশুটিকে প্রজেক্টের পাড়ে নিয়ে ধর্ষণ করেন তিনি।
source: https://bangla.thedailystar.net/news/bangladesh/crime-justice/news-379706