What are the measures to protect female students in schools and colleges?

বাংলাদেশে সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে নানা আলোচনা চলছে। সোমবার রাতে ওই শিক্ষককে গ্রেফতার করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদরা বলছেন, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে কমিটি গঠনের বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে এর খুব একটা অস্তিত্ব নেই। আর যে সব প্রতিষ্ঠানে কমিটি আছে, সেগুলোও খুব একটা কাজ করে না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অবশ্য দাবি করেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কমিটি রয়েছে এবং সেগুলো নিয়মিত তদারকিও করা হয়।

চলতি মাসে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন পুরুষ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সকালে বিদ্যালয়ের সামনে বিক্ষোভও করেছেন তারা।

source: https://www.bbc.com/bengali/articles/cyr4r44y87ro