Madrasah principal arrested for attempted rape of student

মাদ্রাসার ছাত্রী ধর্ষণ প্রচেষ্টা মামলার এজাহাভুক্ত আসামি হাফেজ মাওলানা অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ।

সোমবার (১৯ মে) সকালে থানা সদর থেকে তাকে গ্রেপ্তার করার পর দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগরের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়নের লক্ষ্মীপুর হযরত ফাতেমা মুহাম্মদ (সা.) বালিকা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ এবং খেলাফত মজলিসের সিংগাইর থানা (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক।

গত মঙ্গলবার রাত ৮টায় দিকে ঘটনাটি ঘটলেও বিষয়টি জানার পর রোববার রাতে ওই শিক্ষার্থীর বাবা অধ্যক্ষের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

source: https://www.ittefaq.com.bd/732631/%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7