Madrasah student was raped in the studio while taking pictures

গাজীপুরে ছবি তুলতে গেলে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্টুডিওর কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত কর্মচারী হাসানকে আটক করেছে পুলিশ।

গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় স্টুডিও ঝিলিকে ওই ঘটনা ঘটেছে। ওই ছাত্রী স্থানীয় সৈয়দ আলী ইসলামিয়া মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। নির্যাতিতা শিক্ষার্থী তার বাবামায়ের সঙ্গে স্থানীয় জব্বর আলীর বাড়িতে ভাড়া থাকে।

ভুক্তভোগীর বাবা জানান, তার মেয়ে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাসার পাশের ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধঘণ্টা) পেরিয়ে গেলেও মেয়ে বাসায় না ফেরায় তিনি নিজেই ওই স্টুডিওতে ছুটে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে হাসানকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান।

এ সময় তাকে আটকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত হাসান পটুয়াখালীর নৌমালা এলাকার বাসিন্দা। 

source: https://www.bvnews24.com/country/news/172419