চার ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানি, মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় দারুল হুদা মহিলা মাদ্রাসার চারজন ছাত্রীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মুফতি মোস্তাফিজুর রহমানকে আটক করেছে র‌্যাব। আজ শনিবার দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকার ওই মাদ্রাসাটিতে র‌্যাব অভিযান চালায়। এ সময় ওই প্রধান শিক্ষকের কাছ থেকে ধর্ষণ ও যৌন হয়রানি সংক্রান্ত বেশ কিছু আলামত জব্দ করে র‌্যাব।

আটক প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বাড়ি নেত্রকোনায়। ছয় বছর ধরে তিনি মাদ্রাসাটি পরিচালনা করছেন এবং পরিবার নিয়ে সেখানেই থাকেন।