বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ প্রতিরোধে দেশে আইন হয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানাতে প্রতিনিয়ত সভা-সমাবেশ আর মানববন্ধন কর্মসূচি পরিচালিত হচ্ছে। কিন্তু তাতে বাল্যবিবাহ থেমে থাকছে না। প্রত্যন্ত গ্রাম আর শহরের বস্তিগুলোতে তো বটেই, তথাকথিত শিক্ষিত আর সচেতন সমাজেও ঘটছে বাল্যবিবাহের ঘটনা।
সম্প্রতি কমনওয়েলথ নারী ফোরামে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশে ১৮ বছর বয়সের কম মেয়েদের বিয়ের হার ২০১৫ সালের ৬২ শতাংশ থেকে কমে ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে ৪৭ শতাংশে। এটা নিঃসন্দেহে একটি ভালো খবর। কিন্তু এই ৪৭ শতাংশও তো কম নয়।