ছয় মাসে নারী ও শিশু নির্যাতনে মৃত্যু ৩৪০ জনের, আহত ৬৮৩

২০২৫ সালের জানুয়ারি থেকে জুন—এই ছয় মাসে নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণ, গণধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা, এসিড নিক্ষেপ, যৌন হয়রানি এবং শিশু নির্যাতনে ৩৪০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬৮৩ জন।  আজ শনিবার (১২ জুলাই) প্রকাশিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জানুয়ারি-জুন-২০২৫’ শীর্ষক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার বিভাগের ষাণ্মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বিগত ছয়মাসে বিচারবহির্ভূত হত্যা, গুম, রাজনৈতিক সহিংসতা, নারী-শিশু নির্যাতন, সীমান্ত হত্যা এবং সাংবাদিক নিপীড়নের মতো একের পর এক উদ্বেগজনক ঘটনাসমূহের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।  
https://thedailycampus.com/country-others/209063