ফেনীতে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার চেয়ে খালাস বেশি

ফেনীতে নারী ও শিশু নির্যাতনের মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়েনি, তবে পারিবারিক কলহজনিত কারণে মামলার প্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২০২৩ সালে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৬৯২টি মামলার নিষ্পত্তি করা হলেও সাজা হয়েছে মাত্র ১০ জনের, বিপরীতে ২৬৭ জন আসামি খালাস পেয়েছেন এবং ৬৪ জনকে ডিসচার্জ করা হয়েছে। বিচারাধীন মামলার সংখ্যা বছর শেষে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪টিতে। সংশ্লিষ্টরা বলছেন, নারী ও শিশু নির্যাতন আইনে সাজার চেয়ে খালাস পান বেশিরভাগ আসামি।   https://thedailycampus.com/crime-and-discipline/174506