১৫ বছর বয়সী বেলকিস তার এক বছরের ছেলেকে কোলে নিয়ে তার মায়ের বাড়িতে বসে আছে। ১৩ বছর বয়সে বিয়ে হওয়া স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পর সে এই বাড়িতেই ফিরে এসেছে। তার আশঙ্কা, বছরের শেষ নাগাদ নদীর ভাঙনে তাদের বাড়িটি ভেসে যাবে। © ২০১৫ ওমি, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষে। (ঢাকা) – প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশ সরকার এখনো পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে আজ প্রকাশিত এক নতুন প্রতিবেদনে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বরং, ২০১৪ সালের জুলাইয়ে ২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধের অঙ্গীকার করার পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার চেষ্টা করে ভুল পথে পদক্ষেপ নিয়েছেন, যা তাঁর অঙ্গীকার নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করেছে। source: https://www.hrw.org/news/2015/06/09/bangladesh-girls-damaged-child-marriage