কক্সবাজারে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় রোহিঙ্গা শিক্ষক গ্রেপ্তার

বৃহস্পতিবার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান।

এর আগে বৃহস্পতিবার বিকালে উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসায় এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মৌলভী নুরুল হক (২০) ওই মাদ্রাসাটির শিক্ষক; সে টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওই ছাত্রী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ে।

source: https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1807213.bdnews