ছাত্রীকে ধর্ষণ, কারাগারে মাদ্রাসা শিক্ষক

জেলার কিশোরগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় নাজির উদ্দিন (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে বুধবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত নাজির উদ্দিন বাজেডুমরিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক ও নীলফামারী সদর উপজেলার বেড়াডাঙ্গা গ্রামের আবদার আলীর ছেলে।

ভিকটিমের দাদি জানান, তাদের গ্রামের এতিমখানায় নাজিম শিক্ষকতা করতেন ও ভাড়া বাসায় থাকতেন। ঘন কুয়াশায় সোমবার সকাল ৯টায় তার নাতনি (১৬) মাদ্রাসায় যাচ্ছিল। পথিমধ্যে ওঁৎ পেতে শিক্ষক তাকে অপহরণ করে তার বাসায় নিয়ে যায়।

স্ত্রী-সন্তান বাসায় না থাকার সুযোগে তাকে আটকে রেখে ধর্ষণ করে। বুধবার স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে সন্ধ্যায় পুলিশের হাতে দেন।

ভুক্তভোগী ওই মাদ্রাসাশিক্ষার্থী জানায়, ওই শিক্ষক তাকে জোর করে আটকে রেখে ধর্ষণ করেছে। তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে ওই শিক্ষার্থী।

source: https://shikshabarta.com/177590/