ছাত্রীকে ধর্ষণে সেই মাদ্রাসা শিক্ষকের আদালতে স্বীকারোক্তি

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া জানান, শনিবার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহেল ম্রংয়ের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন আবুল খায়ের বেলালী।

শুক্রবার ধর্ষণচেষ্টার অভিযোগে কেন্দুয়া পৌর শহরের বাদে আঠারবাড়ি এলাকায় ‘মা হাওয়া (আ.) কওমী মহিলা মাদ্রাসার’ শিক্ষক আবুল খায়ের বেলালীকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে বলে পুলিশ জানালেও পরে তা সংশোধন করে বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে একইদিনে দুটি ধর্ষণের মামলা হয়েছে।

শাহজাহান মিয়া বলেন, এই দুই ঘটনায় স্বীকারোক্তি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন, “প্রথমে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওঠে। পরে আমরা ওই ছাত্রীটির সঙ্গে নিবিড়ভাবে কথা বলে জানতে পারি ধর্ষণের কথা। এছাড়া থানায় জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছেন গ্রেপ্তার আবুল খায়ের বেলালী।”

source: https://bangla.bdnews24.com/samagrabangladesh/article1640951.bdnews