আটকে রেখে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার !

চট্টগ্রামের লোহাগাড়ায় শিশুকে অপহরণের পর আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) ভোরে কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করে লোহাগাড়া থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত শিক্ষকের নাম বেলাল উদ্দিন। তিনি কক্সবাজারের বারবাকিয়া ইউনিয়নের শীলখালী সবুজপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।লোহাগাড়া উপজেলার মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি এবং ওই শিশুও (১০) একই মাদ্রাসার ছাত্রী ছিলেন।  

গণমাধ্যমকে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নিশ্চিত করেছেন। 

source: https://bayanno.com/posts/287302