ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলশিক্ষার্থী।

রোববার বিকালে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী এ বিয়ে বন্ধ করেন। একই সঙ্গে মেয়ের বাবা ও মায়ের মুচলেকা নেন এবং মেয়ের বয়স ১৮ হওয়ার আগে বিয়ের আয়োজন করবে না মর্মে লিখিতভাবে অঙ্গীকার করান ইউএনও।

ইউএনও লিটন ঢালী বলেন, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ ছুটে যাই ঘটনাস্থলে। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

source: https://samakal.com/whole-country/article/197971/%E0%A6%87%E0%A6%89%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%93%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80