দেশে বাল্যবিবাহের হার বেশি রংপুরে

২০২৩ সালে বাংলাদেশে ৪১ দশমিক ৬ শতাংশ কন্যাশিশুর ১৮ বছরের পূর্বেই বাল্যবিবাহ হয়েছে। ২০২২ সালে এর হার ছিল ৪০ দশমিক ৯ শতাংশ, ২০২১ সালে ৩২ দশমিক ৪ শতাংশ এবং ২০২০ সালে ছিল ৩১ দশমিক ৩৪ শতাংশ। দেশে ১৫ বছর কিংবা তার কম বয়সী কন্যাশিশুর বেলায় বাল্যবিবাহের এই হার ৮ দশমিক ১ শতাংশ, যা ২০২২ সালে ৬ দশমিক ৫ শতাংশ। ১৮ বছরের পূর্বেই বাল্যবিবাহের এই হার গ্রাম অঞ্চলে বেশি ৪৪ দশমিক ৪ শতাংশ।

source: https://www.dhakapost.com/country/366856