ধর্ষণ: চার বছরের শিশু কন্যাকে মাসের পর মাস যৌন নির্যাতনের অভিযোগ, পিতা গ্রেপ্তার

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি জেলা বরগুনায় চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ওই ঘটনায় একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুটির মা এজাহারে উল্লেখ করেছেন, তার অনুপস্থিতিতে গত পাঁচ-ছয় মাস ধরে শিশুটির পিতা ধর্ষণ করে আসছিল। চার বছর বয়সী শিশুটি সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। তখন তিনি স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের মামলা করেন।

এজাহারে পাঁচ ছমাস ধরে ধর্ষণের অভিযোগ করলেও শিশুটির মা বিবিসি বাংলাকে বলছেন, ''দেড়-দুই বছর ধরে আমার মেয়েকে সে ধর্ষণ করে আসছে। মেয়ে তো পুরোপুরি বলতে পারে না, প্যান্ট খুলে বলতো, এখানে বাবা ব্যথা দিয়েছে।''

source: https://www.bbc.com/bengali/news-60992584