করোনার প্রকোপ কমলেও থেমে নেই বাল্যবিয়ের প্রকোপ। বাল্যবিয়ের প্রকোপে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বোয়ালমারী দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় ৪২ জন ছাত্রী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষা দিয়েছিল মাত্র ৮ জন। এই ৮ জনের মধ্যে পাস করেছে মাত্র ৪ জন। বাকি ৩৪ জন শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়ে অংশই নেয়নি পরীক্ষায়। পরীক্ষার এমন ফলাফল বিপর্যয় ঘটায় আলোচনায় উঠে এসেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি।