দেশের ১৩ থেকে ১৫ বছর বয়সী কন্যা শিশুদের বেশিরভাগই বাল্যবিয়ের শিকার। যা মোট বাল্যবিয়ের মোট ৭২ শতাংশ। শুধু তাই নয়, ৫৬ শতাংশ অভিভাবক বাল্যবিয়ের আইন সম্পর্কে অবগত হলে আইন অমান্য করে নানাভাবে তাদের কন্যা শিশুর বিয়ে দিয়েছেন। এ বিয়েগুলোর মধ্যে ৫৮ শতাংশ বিয়েই হয়েছে রেজিস্ট্রি ছাড়া।
বাংলাদেশ মহিলা পরিষদের ‘বাল্যবিয়ের কারণ ও সামাজিক অভিঘাত’ বিষয়ক এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (২২ জুন) রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে এ সমীক্ষার তথ্য উপস্থাপন করা হয়।