৯ বছরের মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএ হামিদ আসামির উপস্থিতে এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম আনোয়ার হোসেন আনু। তিনি যশোরের কোতোয়ালি মডেল থানার ডাকাতিয়া এলাকার বাসিন্দা। আনু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানিকগঞ্জ শহরের পূর্ব দাশড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। https://ekattor.tv/country/dhaka/79908/%E0%A7%AF-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1