মসজিদে মিললো নিখোঁজ মেয়ে শিশুর মরদেহ, জিজ্ঞাসাবাদে মুয়াজ্জিন

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নিয়ে গেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) সকালে জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  হাবলিপাড়া এলাকার মসজিদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম মায়মুনা আক্তার ময়না (৯)। সে ওই ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। ময়না স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ও একটি কাওমি মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। https://ekattor.tv/country/chittagong/79678/%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%96%E0%A7%8B%E0%A6%81%E0%A6%9C-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87