আগের স্ত্রীর সন্তান নেই, দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

জয়পুরহাটের একটি বিদ্যালয়ের শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক দাবি করেছেন, আগের স্ত্রীর সন্তান না থাকায় তিনি এই বিয়ে করেছেন।

এদিকে এ ঘটনা জানাজানির পর অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি কালাই উপজেলার মোলামগাড়িহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সন্তান না হওয়ার অজুহাতে পারিবারিকভাবে আব্দুল করিম দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করেছেন। ওই ছাত্রীর বয়স ১৫ বছর ১০ মাস।

source: https://www.dhakapost.com/country/202270