আজ শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। এ দিনে কন্যাশিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মেয়েদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এ বছরের দিবসের প্রতিপাদ্য ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সংকটের সামনের সারিতে মেয়েরা’।
দেশে কন্যাশিশুর ওপর সহিংসতা ও ধর্ষণ ক্রমবর্ধমান। ফেনী সদর উপজেলার ঘটনায় ছয় বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। শিশুটিকে নিখোঁজ হওয়ায় পরিবার ও স্থানীয়রা খোঁজে মাইকিং করেন। গভীর রাতে ইটভাটার পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে মো. রাসেল (১৮) নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
https://thedailycampus.com/national/222079